মাগুরার শোলাশিল্প: বাংলার সাদা সৌন্দর্যের ঐতিহ্য
মাগুরা জেলার গ্রামাঞ্চলে এখনও টিকে আছে শোলাশিল্প—এক প্রাচীন লোকশিল্প, যেখানে শোলা নামের জলজ উদ্ভিদ কেটে সূক্ষ্ম হাতে তৈরি হয় ফুল, মালা, টোপর, পুতুল ও পূজার নানা উপকরণ।
শালিখা, শ্রীপুর ও সদর উপজেলার কয়েকটি গ্রামে বহু ‘মালাকার’ পরিবার প্রজন্ম ধরে এই শিল্প ধরে রেখেছে এবং তাদের নিখুঁত কাজ জাতীয়-আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।
তবে প্লাস্টিকের বিস্তার ও কাঁচামালের সংকটে এই ঐতিহ্য আজ ঝুঁকির মুখে। তবুও সংস্কৃতির টানে অনেক পরিবার এখনও শোলার সাদা সৌন্দর্য বাঁচিয়ে রাখছে।
মাগুরায় আমি দেখেছি কারিগরদের চোখে এখনও আশা আছে, তারা চায় এই শিল্প তাদের সন্তানেরাও বাঁচিয়ে রাখুক। আমার ক্যামেরায় ধরা পড়েছে সেই আশা, সংগ্রাম ও গর্ব।
এই ছবিগুলো শুধু দৃশ্য নয়, আমাদের শিকড়ের গল্প।
Shola Craft of Magura: The Quiet Beauty of White Heritage
In the rural landscapes of Magura, an ancient folk tradition continues to breathe softly through the hands of local artisans. Using shola, a delicate aquatic plant, craftspeople shape intricate flowers, garlands, ceremonial crowns, dolls, and sacred decorative elements with remarkable precision and care.
Across several villages in Shalikha, Sreepur, and Sadar, generations of Malakar families have preserved this refined craft, earning recognition beyond national borders for their artistry.
Yet today, the spread of plastic alternatives and the growing scarcity of raw shola threaten this fragile heritage. Still, many families remain devoted to the craft, holding on to its cultural memory and the serene white beauty it carries.