Bishwajit Sarker

সোনারগাঁয়ের কাঠের খেলনা: হারিয়ে যেতে বসা এক শিল্প

নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু প্রাচীন নগরী নয়, এখানে লুকিয়ে আছে একটি দারুণ শিল্প- কাঠের খেলনা তৈরি। দেখা মেলে রঙিন কাঠের ঘোড়া, গরু, পুতুল, মাছ, সবই হাতে খোদাই করা। 

ষাটের দশকে এই কাজ শুরু হয়; তখন অন্তত ২০‑৩০টি পরিবার এই খেলনা বানাত, এখন টিকে আছে মাত্র দুই পরিবার। কাঠের জোগান আসে করই, গামারি ও কাঠফুল গাছ থেকে; খোদাই করা খেলনাগুলো পরে উজ্জ্বল রঙে আঁকা হয়।

কাঠের খেলনা তৈরির প্রক্রিয়া পুরোপুরি হাতে করা। প্রথমে কাঠের গুঁড়ি ছোট টুকরা করা হয়, তারপর করাত, ছুরি, হাতুড়ি দিয়ে নকশা অনুযায়ী পশু বা মানুষের রূপ দেয়া হয়। পরে এগুলোকে পালিশ করে উজ্জ্বল লাল, হলুদ, সবুজ রঙে রাঙানো হয়, যাতে শিশুদের চোখ জুড়ায়। এই খেলনাগুলো শুধু খেলনা নয়, আমাদের লোকশিল্পের অংশ; গ্রামের মেলা, বাচ্চাদের উৎসব, এমনকি বিদেশি সংগ্রাহকদের কাছেও এগুলোর কদর আছে। 

একজন আলোকচিত্রী হিসেবে আমি যখন সোনারগাঁয়ের এই পরিবারগুলোতে যাই, দেখি তাঁদের হাতে খোদাই হওয়া পুতুলে গ্রামীণ প্রাণের হাসি ফুটে উঠেছে। তারা চান মানুষ যেন আবার গ্রামীণ সৃষ্টির প্রতি আগ্রহী হয়। তাহলেই এই পুরনো শিল্প আবার প্রাণ পাবে।



Sonargaon Wooden Toys: A Fading Folk Craft of Bangladesh

Sonargaon in Narayanganj is known for handmade wooden toys. Artists carve colorful horses, cows, dolls, and fish from wood. This craft began around the 1960s, when many families were involved. Today, only two families continue the tradition, shaping and painting each toy by hand.

The process is fully manual. Wood is cut into small pieces and shaped with simple tools. The toys are then polished and painted in bright red, yellow, and green colors that attract children. These toys are not only for play. They are part of Bangladesh’s folk art and are valued in fairs, festivals, and even by collectors abroad.

When visiting these families, one can feel the joy and care inside each handmade toy. The artists hope people will again value rural handmade crafts. With new interest, this fading tradition may continue for future generations.

Blogs
Scroll to Top